রাউজানের হলদিয়ায় তৃতীয় দিনেও ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য বিক্রি, দুঃস্থ পরিবারে হাসি
নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):
করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রামের রাউজান উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নে কর্মহীন, গরীব ও দুঃস্থদের নার্য্যমূল্যে খাদ্যদ্রব্য বিক্রী কার্যক্রম চলছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় হলদিয়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় উদ্বোধনের পর থেকেই এলাকার গরীব,দুঃস্থ ও খেটে খাওয়া লোকজন নার্য্যমূল্যে চাল, ভোজ্য তেল, চিনি, লবন, পেঁয়াজ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পন্য সামগ্রী ক্রয় করছেন।
৭ জুলাই তৃতীয় দিনে ক্রেতাদের হাতে পণ্যসামগ্রী তুলে দেন ১ নং হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম,ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ, গ্রামপুলিশবৃন্দ।হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম বলেন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা পেয়ে করোনা ভাইরাস (কোভিট- ১৯) সংক্রামন পরিস্থিতিতে হলদিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ও কর্মহীন দরিদ্রও দুঃস্থ মানুষের মাঝে নার্য্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিক্রয় কর্মসূচি চালু করি। চালুর পর থেকে এলাকার গরীব মানুষ উপকৃত হচ্ছে। করোনা পরিস্থিতিতে এই কার্যক্রম চলমান থাকবে।
২৪ঘণ্টা /রানা



আপনার মতামত লিখুন