সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ছয় জন গুরুতর আহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ২:২০ রাত
সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ছয় জন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে চট্টগ্রামের সাতকানিয়া ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তারা একই পরিবারের সদস্য।সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফকিরের দোকানের পাশের একটি বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

একই পরিবারের সদস্যরা দেলোয়ার হোসেন, শাহনেওয়াজ, হেলাল উদ্দিন ও খালেদা বেগম। আহত সৈয়দ আহমদ ও আব্দুস শুককুরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।গুরুতর চারজনকে রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত দেলোয়ার হোসেনের ছেলে ওমর আল ফাহিম বলেন, ‘আমার আব্বু বিদ্যুৎতের কাজ করছিলেন আমার ফুফুর বাড়িতে। তাদের পাশেই ছিল গ্যাস সিলিন্ডার। হঠাৎ কোনো কারণ ছাড়াই গ্যাস সিলিন্ডার থেকে চারদিকে আগুন ধরে যায়।’চট্টগ্রাম হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাত ১২টার দিকে দেলোয়ার, খালেদা, শাহনেওয়াজ ও হেলাল নামের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছেন।

২৪ঘণ্টা /রানা

Feb2
Feb2