রাউজান পৌরসভায় ফ্রি ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:
রাউজান পৌরসভায় ফ্রি কোভিডড- ১৯ ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে ফ্রি নিবন্ধন কার্যক্রমেরর উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, পৌর কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা আলমগীর আলী, আবু ছালেক, ছাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ। ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সকলকে নিবন্ধনভুক্ত হয়ে টিকা গ্রহণের অনুরোধ জানান। তিনি আরো বলেন, রাউজান পৌরসভার জনগণ যাতে কোনো ঝামেলা পোহাতে না হয় সে লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে ফ্রি নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
২৪ঘণ্টা /নিজাম



আপনার মতামত লিখুন