সীতাকুণ্ডে পশুর হাটে শেষদিনেও উপচে পড়া ভীড়, প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ
কামরুল ইসলাম দুলু সীতাকুণ্ড প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর বাজারের শেষ দিনেও সীতাকুণ্ডে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। জমজমাট এক সাপ্তাহের বাজার শেষে আজ ছিল শেষ দিন। এর মধ্যে যারা পশু কিনতে পারেননি তারা শেষ দিনে সীতাকুণ্ডের বিভিন্ন পশুর হাটে ভিড় করতে দেখা গেছে। বিকালে উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের অনুমোদন দেওয়া অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা গেছে হাটে প্রচুর ক্রেতার সমাগম হয়েছে। বিভিন্ন দামের বহু গরু বাজারে এসেছে।
এদিকে বাজারে জনসাধারণকে সচেতন করতে শেষ দিনের পশুর হাটেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। মঙ্গলবার বিকালে বাড়বকুণ্ড স্কুল মাঠে আসা ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাহাদাত হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যানের ছাদাকাত উল্লাহ মিয়াজী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। ইউএনও শাহাদাত হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন হাটবাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শেষ দিনের পশুর হাটগুলোতে ক্রেতা- বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।
২৪ঘণ্টা /রানা



আপনার মতামত লিখুন