লকডাউনের ১ম দিনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৯:২১ রাত
লকডাউনের ১ম দিনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি:

লকডাউনের প্রথমদিনে সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।। শুক্রবার উপজেলার পৌর সদরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। অভিযানে সরকারী আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ টি মামলা দায়ের করা হয়।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহাদাত হোসেন।

২৪ঘণ্টা /দুলু

Feb2
Feb2