রাউজানের হলদিয়ায় লোকালয়ে অজগর সাপ
রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ মুহাম্মদ ওসমানের গোয়াল ঘরে গরুর খাদ্যবস্থার নিচে গভীর বনের অজগর সাপ ধরা পড়ে।
আজ সকাল ১০ টার সময় ওসমানের বড় ছেলে মিজান (২২) গরুকে খাদ্য দিতে গেলে সাপটি তার দৃষ্টি গোচর হয়, প্রথমে মিজান নক্সিকাঁথাঁ তোয়েলে ভেবে মাথানিচু হয়ে দেখতে গেলে ঝলমল চোখ বিশিষ্ট কি যেন উপর দিকে উঠতে থাকে, তার মতে বিশাক্ত সাপ ভেবে দ্রুত ঐ স্থান ত্যাগ করে, সবাইকে সাপ সাপ বলে চিৎকার করলে পাড়ার ছেলে মেয়ে হাতে লাঠি বল্লম ইত্যাদি নিয়ে সাপ মারতে এগিয়ে আসে।
এরি সাথে এগিয়ে আসেন পার্শ্ববর্তি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ও বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
তিনি বলেন, মিজানের মুখে সুন্দর কারুকাজ সম্পন্ন সাপের বিবরণ শুনে, বিশাক্ত গোখড়া বা শঙ্করাজ মনে করে প্রথমে আমি একবার দেখার ইচ্ছে প্রকাশ করি, দেখার পর আমার বুঝার অবকাশ ছিলনা যে এটা অজগর, সাথে আমি উপস্থিত সবাইকে সাপটি সম্পর্কে প্রাথমিক পরিচয় এবং এ সাপ না মারতে নিষেধ করি, কিছুক্ষণের মধ্যে এ সাপটি দেখার জন্য শতাধিক নারী -পুরুষ জমায়েত হতে থাকে। এর পর আমি আমাদের স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কে জানালে তিনি রাউজান উপজেলা প্রাণী সম্পদ সংরক্ষন কর্মকর্তার সাথে আলাপ করেন এবং রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজকে জানান।
তারা সাপকে না মেরে পাহাড়ে গভীর জঙ্গলে অবমুক্ত করার পরামর্শ দিলে চেয়ারম্যান সাপটি গভীর জঙ্গলে অবমুক্ত করে দেন।


আপনার মতামত লিখুন