রাউজানে লক ডাউন কার্যকরে চতুর্থ দিনের অভিযানে ১৯ মামলা, ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৮:৫৩ রাত
রাউজানে লক ডাউন কার্যকরে চতুর্থ দিনের অভিযানে ১৯ মামলা, ১০ হাজার টাকা জরিমানা

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি  :

চট্টগ্রামের রাউজানে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে টানা চতুর্থ দিনেও মাঠে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। সোমবার (২৬জুলাই) লকডাউন চলাকালে উপজেলা সদরের জলিলনগর, ফকিরহাট, মুন্সিরঘাটা,ডাক বাংলো ও

গহিরা চৌমুহনী এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় বিধিনিষেধ অমান্য করায় ১৯ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লহ আল হারুণ, পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন প্রমুখ।দ. রাউজানের নোয়াপাড়া, জিয়াবাজার এলাকায় অভিযান চালান সহকারী পুলিশ সুপার (এএসপি, রাউজান রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ওসি আবদুল্লহ আল হারুণ।

 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ঘণ্টা/রাসেল

Feb2
Feb2