রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ৭:০২ রাত
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া জামে মসজিদ মাঠে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। কর্মসূচির আওতায় কেজিপ্রতি ৩০ টাকা করে প্রতিজনকে ৫ কেজি করে ৩ শত জনের কাছে চাউল বিক্রয় করা হয় ।

২৪ঘণ্টা/রাসেল

 

Feb2
Feb2