গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৬:২২ সন্ধ্যা
গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভা শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

হাটহাজারী প্রতিনিধি:

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌরসদরের গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্টে বৃক্ষরোপণের মধ্য দিয়ে হাটহাজারী পৌরসভা শাখার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব আহমদ হোসাইনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি আলহাজ্ব হারুন সওদাগর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি হাটহাজারী পৌর. ব্যবসায়ী শাখার সভাপতি জনাব এস.এম রফিকুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুনীরুল ইসলাম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মনির, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুন্না, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আলম বাচা,মুহাম্মদ শাহাজান চৌধুরী, মুহাম্মদ জাবেদ সহ আরও অনেকে।

২৪ঘণ্টা /রাসেল

Feb2
Feb2