প্রানঘাতী মহামারী থেকে রক্ষা পেতে ভাটিয়ারীতে ৬১ লক্ষবার দুরুদে ইউনুস পাঠ
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে প্রানঘাতী মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনার উদ্দেশ্যে খতমে ইউনুসের আয়োজন করা হয়েছে। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিনের আহবানে সারা দিয়ে ইউনিয়নের ৫০ টি মসজিদ এবং বিভিন্ন বাসা বাড়িতে
৬১ লক্ষবার দুরুদে ইউনুস পড়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জুমার নামজের পর ইউনিয়নের সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়। মাদামবিবির হাট হযরত শাহজাহান (রাঃ) মাওলানা জামে মসজিদে জুমার নামজের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আহম্মেদুল হক মাইজভান্ডারী। এলাকার মুসুল্লীদের উপস্থিতিতে মিলাদ শেষে মুনাজাতে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজতের জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, হযরত শাহজাহান (রাঃ) মাওলানা জামে মসজিদের সভাপতি আব্দুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আলম আলাম কন্ট্রাক্টর, আ.লীগ নেতা মোঃ জাফর চৌধুরী, ওসমান গনি, আবু সৈয়দ, আবু তাহের, আবদুল করিম, মোহাম্মদ হোসেন কন্ট্রাক্টর, মোহাম্মদ রাসেল,শহিদুল ইসলাম সাহেদ, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোঃ.কায়ছার, ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম আরমান, আলাউদ্দিন, মুসলিম উদ্দিন প্রমূখ।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন