ফটিকছড়িতে কোভিড টিকা নিবন্ধনেে হিড়িক
ফটিকছড়ি প্রতিনিধিঃ
ফটিকছড়ি জুড়ে কোভিড ১৯ টিকা নিবন্ধনের হিড়িক পড়েছে। বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের তরুন উদ্যোমী মানবতাবাদী কর্মীরা এই নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্ব স্ব এলাকায়। তৎ মধ্যে জাফত নগরে আনন্দশৈলী পাঠাগার, ধর্মপুরে সমপ্রযুগ পাঠাগার, নব প্রত্যয় সংগঠন, আল আমিন সমিতি, উত্তর ধর্মপুর আলোর পথে, নাজিরহাট পৌরসভায় প্রগতি ব্লাড ডোনেশন ক্লাব, দক্ষিণ নিচিন্তাপুরে এ এফ ঐক্য পরিষদ উল্লেখ যোগ্য।
আনন্দ শৈলী পাঠাগারঃ
আনন্দ শৈলী পাঠাগারের মানবিক টিম গত
রোববার থেকে চারদিন ব্যাপী কোভিড টিকা নিবন্ধন করেন। এতে তারা প্রায় ৪শ ব্যক্তিকে নিবন্ধন করান। এসময় প্রকৌশলী সাবু বড়ুয়া, কাজী বেলাল, ইমরান, কাজী আবিদ,সুবর্ণ বড়ুয়া, দোলন,তসলিম আয়মান, মাসুদ, তারেক, প্রান্ত, রহিম, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ এফ আই ঐক্য পরিষদঃ
সামাজিক সংগঠন এ এফ আই ঐক্য পরিষদের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ১৯নং সমিতির হাট উইনিয়নের দক্ষিন নিশ্চিন্তাপুর এলাকায় জনসাধারণের ফ্রি কোভিট ১৯ এর টিকা নিবন্ধন কার্ড ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ এফ আই ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগার উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস এম হেলাল উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা খোরশেদ হোসাইন মিল্লাত , ৬ নং ওয়ার্ড এর উইপি সদস্য ইকবাল হোসেন সমাজ সেবক এম মহিউদ্দিন ,এ এফ আই ঐক্য পরিষদের সভাপতি রিমন , সাধারণ সম্পাদক আরিফ , অর্থ সম্পাদক আকিল , সদস্য মিনহাজ , সাহেদ , জিসান প্রমুখ।
নব প্রত্যয় সংগঠনঃ
দক্ষিণ ফটিকছড়ির প্রাণকেন্দ্র আজাদী বাজারে বৃহস্পতিবার দিন ব্যাপী প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে কোভিড১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করেন স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রত্যয়।
আল আমিন সমিতিঃ
ধর্মপুর আল আমিন সমিতি গত বৃহস্পতিবার ও শুক্রবার ধর্পুরের বিভিন্ন স্থানে ফ্রি কোভিড টিকা নিবন্ধন কর্মসূচী পানন করেন। তারা বিভিন্ন স্থানে প্রায় ৩০০ ব্যক্তিকে টিকা নিবন্ধন সম্পন্ন করেন। এসময় সংগঠনের সভাপতি মো. সফিউল আজম, সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন, সংগঠক মো. আজগর আলী, আয়াছ মাহমুদ, সুজন উদ্দিন, জহির আশরাফ শাহিন, রাশেদ, প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন