রাউজানে কঠোর বিধিনিষেধের  নবম দিনে ১২টি মামলা, ১২ হাজার টাকা জরিমানা আদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৫:৪৫ সন্ধ্যা
রাউজানে কঠোর বিধিনিষেধের  নবম দিনে ১২টি মামলা, ১২ হাজার টাকা জরিমানা আদায়

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের নবম দিনেও রাউজানের বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩১ জুলাই শনিবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে উপজেলার নোয়াপাড়া ও পাহাড়তলি চৌমুহনী এলাকায় অভিযান চলাকালে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন

র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের টিম, রাউজান থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে শুরু থেকেই আমরা মাঠে আছি। যারা সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

২৪ঘণ্টা /রাসেল

Feb2
Feb2