ভাটিয়ারীতে তাঁতী লীগের পক্ষ থেকে গাউছিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী প্রদান
সীতাকুণ্ড প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া দাফন-কাফনে সহায়তাকারী মানবিক টিম বাংলাদেশ গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখাকে লাশ দাফন কাফন ও সৎকার এর কাজে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সীতাকুণ্ড উপজেলার তাঁতী লীগ।
রবিবার বিাকলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবির হাটস্থ হযরত শাহজানিয়া শাহ( রা) দরগাহ মাঠে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা মানবিক টিমের নেতৃবৃন্দের হাতে মাস্ক, হ্যান্ড গ্লাভস,স্যানিটাইজার এবং ফেইস শিল্ড তুলে দেন আ’ লীগ এবং উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দগণ। এসময় উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, ইউনিয়ন আ’লীগের সাবেক প্রচার সম্পাদক সালেহ আহম্মদ, সাবেক সংস্কৃত বিষয়ক সম্পাদক শামীম ইউসুফ,আ’লীগ নেতা মুজিবর রহমান,সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক মোঃ রফিক, উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউসুফ আলী লিটন,সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, যুগ্ম আহ্বায়ক পারভেজ বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য নাজিমুদ্দিন, জিয়াউদ্দিন, টিপু, মোঃ আক্তার, আসিফ উদ্দিন, ইব্রাহিম তুহিন বাপ্পি, আবদুল আজিজ,মোঃ আলাউদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ মাইনুদ্দিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজি আশরাফ, সাধারণত সম্পাদক মুহাম্মদ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক হাজি আবদুল রহিমসহ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্টান শেষে দেশের কল্যাণ, শান্তি এবং হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগষ্ট নিহত পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মানবিক টিমের সদস্য মোঃ নুরুউদ্দিন।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন