শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর উদ্যোগে সাড়ে তিন হাজার মানুষের ভ্যাকসিন নিবন্ধন
সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর উদ্যোগে বিনামূল্যে সাড়ে তিন হাজার মানুষের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৮ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে ইউনিয়নের বিভিন্নস্থানে চারদিনে মোট সাড়ে তিন হাজার মানুষের টিকা দেওয়ার নিবন্ধন সম্পন্ন করে। ইউনিয়নের বগুলা বাজার, শীতলপুর গাউছিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিন সোনাইছড়ি মোস্তফা হাকিম প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ এর বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন পয়েন্ট স্থাপন করা হয়।
মহামারী করোনা ভাইরাসের কারণে সরকার বিনামূল্যে ভ্যাকসিন দিলেও গ্রামের অনেক মানুষ টিকা নেওয়ার ব্যাপারে সচেতন নয় তাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এই ক্যাম্পের আয়োজন বলে জানান, শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর সভাপতি মাষ্টার জাকির হোসেন। পরিষদের সাধারন সম্পাদক সুমন দাশ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কিছু সামাজিক কাজ করা হয়েছে তারই অংশ হিসেবে এই মূহুর্তের সবচে বেশী প্রয়োজনীয় কাজ টিকা নেওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহিত করা। শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকান্ড বজায় রাখবে।
২৪ঘণ্টা /রাসেল


আপনার মতামত লিখুন