ফটিকছড়ির এজাহারুল হক স্মৃতি সংসদের করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন কর্মসূচীর উদ্বোধন
ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগরে আলহাজ্ব এজাহারুল হক মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১আগস্ট) সকাল ১১টায় স্মৃতি সংসদ কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন- লেলাং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন।ইউপি সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল, সহ সভাপতি ইউনুস মেম্বার,মুক্তিযোদ্ধা শফিউল আলম,লেলাং পল্লী চিকিৎসক ফোরামের সাবেক সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ হোসেন, সহ সভাপতি ড. সুজন কুমার শীল,বাবলা দে প্রমুখ।
সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্মৃতি সংসদ সভাপতি জাহেদুল ইসলাম জনি, সহ সভাপতি অমর কান্তি দে।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহীন করোনা থেকে সুরক্ষিত রাখতে লেলাং ইউনিয়নের সর্বস্তরের জনগণকে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের অনুরোধ জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্মৃতি সংসদের অর্থ সম্পাদক দিপক দে, অমল কান্তি নাথ, ডেন্টিস্ট রাজু ধর, প্রদিপ শীল, কুতুব উদ্দিন,আব্দুল হালিম,সুমন, মঈনুল সৌরভ, সাকিব, সানি, জাবেদ সহ স্মৃতি সংসদের সদস্যরা।সভাপতি জাহেদুল ইসলাম জনি জানিয়েছেন- কর্মসূচীর প্রথম দিনে করোনা টিকা গ্রহণের জন্য ৭২জন নারী-পুরুষের ফ্রি রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।এ কর্মসূচী চলমান থাকবে বলেও জানান তিনি।
২৪ঘঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন