জাফত নগরে গরীব দুস্থদের মাঝে ১২০ ব্যাগ ত্রাণ বিতরণ ইসলামী ব্যাংক’র

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ আগস্ট, ২০২১, ৭:৩৮ রাত
জাফত নগরে গরীব দুস্থদের মাঝে ১২০ ব্যাগ ত্রাণ বিতরণ ইসলামী ব্যাংক’র

ফটিকছড়ি প্রতিনিধিঃ
গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফটিকছড়ির জাফত নগর ইউনিয়নস্থ মোহাম্মদ তকিরহাট আউটলেট শাখা। সোমবার সকাল ১০ টা থেকে করোনা বিধি অনুসরণ করে চার দফায় ১২০জন কে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাংকের নাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্টিত ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন জাফত নগর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হালিম।
বিশেষ অথিতি ছিলেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ হামিদ
ও সমাজ সেবক এম এ কাশেম।উদ্ভোদনী বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান। বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ আবছার ও আশরাফ উল্লাহ।

২৪ঘণ্টা/রাসেল

Feb2
Feb2