ফটিকছড়িতে চার ক্যাম্পে কোভিড-১৯ টিকা টিকাদান শুরু
ফটিকছড়ি প্রতিনিধিঃ
বৃহত্তর ফটিকছড়ি উপজেলায় চারটি বিশেষ ক্যাম্প করে কোভিড ১৯ টিকা দান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। গত শনিবার এই কার্যক্রম উপজেলার সর্ব দক্ষিণের আবদুল্লাহপুর ও জাফত নগর ইউনিয়নে শুরু করে উপজেলা প্রশাসন।
জানা গেছে ফটিকছড়িতে প্রায় ৭কোটি মানুষের বসবাস। ১৭টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভায় রয়েছে। এক প্রান্ত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে ৩-৪ ঘন্টা সময় লাগে। লকডাউন থাকার কারণে ছোট ছোট গাড়ি পাড়ি দিয়ে আসতে প্রায় ৫/৭শ টাকা গাড়ি ভাড়া খরচ হয়। সেখানে বৃদ্ধ এবং নারীর সংখ্যাও বেশি। এসব বিষয় বিবেচনা করে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশনায় ফটিকছড়িতে চারটি বিশেষ ক্যাম্প আবদুল্লাপুর, ধর্মপুর, ফটিকছড়ি পৌরসভা, দাঁতমারা এলাকায় টিকা দানের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী।তিনি আরো জানান, আগামী ৪ আগস্ট দাতমারা এবং ফটিকছড়ি পৌর সদরে, ৭ আগস্ট ধঅমপুর ইউনিয়নে কোভিড টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, ফটিকছড়িতে এই পর্যন্ত প্রায় ২৩ হাজার মানুষ কোভিট টিকা প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।আমরা বিশেষ ক্যাম্প গুলো করার কারণে আরো বেশি মানুষকে দ্রুত টিকা প্রদানের আওতায় নিয়ে আসতে পারতেছি।আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম বলেন, আমার ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে ৫-৬শ টাকা সিএনজি ভাড়া লাগে। গ্রামের গরীব দুস্থ মানুষ এই টাকা কই পাবে? টিকাও নেবে না। আমার ইউনিয়নে বিশেষ ক্যাম্প করায় প্রায় ৬শ লোক টিকা গ্রহণ করেছে। আর মানুষ খুব স্বাদরে টিকা গ্রহণ করেছে। এলককার যুব সমাজ টিকা নিবন্ধনে কাজ করছে।ধর্মপুর ইউপি চেয়ারম্যান আবদুল কাইযুম বলেন, আমার ইউনিয়নে ৭আগস্ট বিশেষ ক্যাম্প। সেখানে আমি তিনটি স্থানে ভাগ করেছি। স্বাস্থ্য কর্মী, ইউপি সদস্য এবং স্থানীয় চিকিৎসক, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিসহ টিকা ক্যাম্প সহাযতা টিম করে দিয়েছি। তারা সেচ্ছাশ্রমে টিকা নিবন্ধন সহায়তাও দিচ্ছে। টিকা গ্রহণের জন্য প্রবীণদের বেশী আগ্রহ লক্ষ্য করা গেছে।
এদিকে এক প্রেস বার্তায় ফটিকছড়ির সাঙসদ
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমি ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক জনসাধারণকে টিকা প্রদান নিশ্চিত করা হয়। এছাড়াও সকলের চাহিদা অনুযায়ী সপ্তাহে একদিন ফটিকছড়ি পৌরসভায় আগামী বুধবার এবং উত্তর জনপদের সুবিধার জন্য দাতমারা ইউনিয়নে মঙ্গলবার টিকা প্রদান কার্যক্রম চালু করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। ফটিকছড়ি পৌরসভার সাথে কাঞ্চননগর, লেলাং, সুন্দরপুর ও পাইনদং ইউনিয়নের জনসাধারণও টিকা নিতে পারবে। একইভাবে দাতমারা ইউনিয়নের সাথে বাগানবাজার, নারায়নহাট, ভূজপুর ও হারুয়ালছড়ি ইউনিয়নের জনগণ টিকা নিতে পারবেন। আমার এলাকার জনগণের সুবিধার্থে অন্যান্য ইউনিয়নকে সমন্বয় করে সকলকে টিকার আওতায় নিয়ে আসার উদাত্ব আহবান জানান।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন