রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। ৫ আগস্ট বৃহস্পতিবার
বেলা ১১ টায় রাউজান উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সি. উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,
শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জিব কুমার সুশীলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলদ গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা এম এ মতিন।
টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, দেশের ক্রীড়া ও যুব জাগরনে শহীদ শেখ কামালের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে শেখ কামালের অবদান তুলে ধরতে হবে।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন