চট্টগ্রামের রাউজানে জমি চাষ নিয়ে বিতণ্ডার জের ধরে দুই কৃষককে কুপিয়েছে আবুল হোসেন নামের এক নি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে কৃষি জমিতে ট্রেক্টর দেওয়ার টাকা নিয়ে বাক-বিতন্ডার জের ধরে দুই সহোদরকে কুপিয়ে গুরুতর আহত করেছে আবুল হোসেন নামের এক ব্যক্তি। ৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের ৫ নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।
আহতরা হলেন এলাকার কুইল্লা মিয়া বাপের বাড়ির আহমদ মিয়ার পুত্র মোহাম্মদ রাশেদ (৩০) ও খোরশেদ আলম প্রকাশ সাদ্দাম (২৬)।
আহত রাশেদ ও সাজ্জামের পিতা আহমদ মিয়া বলেন, চলতি মৌসুমে ধানচাষের জন্য তার একখানি জমিতে ট্রেক্টর দেওয়ার জন্য আবুল হোসেন পাঁচ হাজার টাকা দাবী করেন। বিষয়টি নিয়ে ট্রেক্টর মালিক আবুল হোসেনের সাথে রাশেদ ও সাদ্দামের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আবুল হোসেনের নির্দেশে তার পুত্র ঘর থেকে দা নিয়ে আসলে সেটি হাতে নিয়ে আবুল হোসেন রাশেদ ও সাদ্দামকে কুপাতে থাকে। ধারালো দায়ের কোপে রাশেদ ও সাজ্জামের শরীরের ভিভিন্ন অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়।
পুত্রদের বাঁচাতে আহমদ মিয়া ছুটে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন আবুল হোসেন। ঘটনার সময় বৃদ্ধ আহমদ মিয়ার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় আবুল হোসেন। পরে স্থানীয় লোকজন মারাত্নক আহতাবস্থায় দুই সহোদরকে উদ্ধার করে
প্রথমে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম, স্থানীয় ইউপি সদস্য শ্যামল বড়ুয়া ঘটনাস্থলে ছুটে যান।স্থানীয় চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া বলেন, আমরা ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি জেনে উর্ধ্বতন মহলকে অবহিত করেছি। এই ঘটনায় দুই জন আহত হয়েছে। আহতদের পরিবার যদি ঘটনার বিষয়ে আইনের আশ্রয় নেয় তাহলে সুষ্ঠু বিচারের স্বার্থে আমরা পাশে থাকবো।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাাহ আল হারুন বলেন, বাগোয়ান ইউনিনের ৫ নং ওয়ার্ডে তর্কাতর্কির জের ধরে দুই যুবক আহত হওয়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। এখনো পর্যন্ত (রাত ৮টা) কেউ বিষয়টি নিয়ে অভিযোগ করেনি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
২৪ঘণ্টা/রাসেল


আপনার মতামত লিখুন