বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাউজানে উপজেলা ছাত্রলীগের খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে
খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। ১৪ আগস্ট শনিবার বিকেলে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী। সন্মানিত অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জানে আলম জনি, আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, পৌর আ.লীগ নেতা তসলিম উদ্দিন, আব্দুল লতিফ, যুবলীগ নেতা সারজু মুহাম্মদ নাসের,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকনাছির উদ্দীনরফিকুল
ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাসুদ রানা, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক নুরুল আজম, ক্রীড়া সম্পাদক জিয়াউদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক পুলক চৌধুরী, সমাজসেবা সম্পাদক বেলাল হোসেন সিফাত, সহ সমাজসেবা সম্পাদক আশরাফ, উপ সাংস্কৃতিক সম্পাদক আকাশ বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমান হোসেন রাহুল, রাউজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি
ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা সাফাত জামিল, শরিফুল হক মুন্না, আরমান শান্ত,সুদীপ্ত দাশ অন্তু, এসএম একরাম, হিমেল, লিকন দাশ, রিটু বড়ুয়া, রায়হানুল ইসলাম, বাদশা আলম জুয়েল, রবিউল হোসেন, মোঃ ইমন, প্রিতম দাশ গুপ্ত,সুমন আনোয়ার, সৈকত দে, আহমেদ বাপ্পা প্রমুখ।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা বোরহান কাদেরী। দোয়া মাহফিল শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারী, দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন