ফটিকছড়ির এভারগ্রীণ স্কুলে জাতীয় শোক দিবস পালিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ২:০৩ দুপুর
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে ফটিকছড়ি পৌরসভার এভারগ্রীণ কিন্ডার গার্টেন স্কুলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল মিলনায়তন অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মাহফুজুল আলম। সহকারি শিক্ষক মুহাম্মদ আরাফাতুল ইসলামের সঞ্চালনায় সভায় সাদিয়া কামাল, শিল্পী রানি নাথ, চম্পাসহ আরো অনেকে উপস্হিত ছিলেনএসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার স্থপতিই ছিলেন না তিনি ছিলেন দুর্নীতি ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা।



আপনার মতামত লিখুন