রাউজানে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল উপজেলা মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ঢেউটিন, খেঁজুর, খাবার বিতরণ ও আলোচনা সভা।
অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন সাংসদ ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা। সভা শেষে বিভিন্ন নারী-পুরুষ উদ্যোক্তাদের ঋণ প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। এছাড়া উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধিদের মাঝে উন্নত খেজুর বিতরণ করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
সকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খাঁনের পরিচালনায় সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজানের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।
এছাড়া রাউজান পৌরসভার পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষা বৃত্তি প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর সচিব অনিল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাউজান পৌরসভা যুবলীগের পক্ষ থেকে ছয় বান ঢেউটিন বিতরণ করা হয়। পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকনের সঞ্চালনায় ছয়টি দুঃস্থ পরিবারে ঢেউটিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন