চুয়েটে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৮:৪৮ রাত
চুয়েটে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্থানীয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত প্রদীপ স্কুল ও আশেপাশের কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করেছে।

১৫ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৯ ঘটিকায় চুয়েটের জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে উক্ত খাবার বিতরণ করা হয়। এ সময় চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, সদস্য অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, সদস্য প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

 

Feb2
Feb2