আনোয়ারায় ২’শত লিটার চোলাই মদসহ ১ ব্যক্তিকে আদালতে সোপর্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৩:০৫ বিকাল
আনোয়ারায় ২’শত লিটার চোলাই মদসহ ১ ব্যক্তিকে আদালতে সোপর্দ

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় ২’শত লিটার চোলাই মদ সহ আরিফ (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের আমুর পাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এই সময় তার মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি (অটোরিকশা) জব্দ করা হয়।

জানা যায়, আটককৃত আরিফ উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের উত্তর চাতরীর জাফর আহমেদের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আরিফ নামে এক যুবককে চোলাই মদ সহ গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে তার বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Feb2
Feb2