আহলে সুন্নাত ওয়াল জামাত কাটিরহাট শাখার আজিমুশশান মিলাদ মাহফিল সম্পন্ন
হাটহাজারী উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কাটিরহাট শাখার ব্যবস্থাপনায়
হিজরী নববর্ষ ১৪৪৩, পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণ ও আকাবেরে ওলামায়ে আহলে সুন্নাতবৃন্দের ইছালে সওয়াব উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ আগষ্ট) বাদে আসর হযরত শাহজাহান শাহ (রাঃ) কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কাটিরহাট শাখার সভাপতি আলহাজ্ব নুরুল আলম চৌধুরী।
সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান এর সার্বিক পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী। মাহফিলে উদ্বোধক ছিলেন ধলই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর জামান সিআইপি।
রুকন উদ্দীন চৌধুরী ও মাওলানা লোকমান হোসাইন এর যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত হাটহাজারী উপজেলার সভাপতি আলহাজ্ব হারুন সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিউল বারী, সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া চৌধুরী, সুপার মাওলানা ইলিয়াস চৌধুরী, মাওলানা গোলাম মোহাম্মদ খান সিরাজী, মাওলানা মীর আব্দুর রহিম মুনীরি, মাওলানা নুরুল আবছার শরীফ, মাওলানা হাসানুল করিম মুনীরি, অধ্যাপক খোরশেদুল আলম, প্রভাষক আবু সালেহ প্রমুখ।
মাহফিলে প্রধান বক্তা বলেন বর্তমান মুসলিম বিশ্বকে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও বিপদগামী থেকে রক্ষা করতে পবিত্র শোহাদায়ে কারবালার শিক্ষা বুকে ধারণ করার বিকল্প নাই। আহলে বায়াতের প্রতি পূর্ণ ভালবাসা ছাড়া আল্লাহ ও রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জন কোনভাবেই সম্ভব নয়।
মাহফিলে মরহুম মাওলানা শেখ মুহাম্মদ নুরুল কুদ্দুস ও মরহুম শাহজাদা ইলিয়াস জাবেদ বাঁশী স্মরণে শোক প্রকাশ করা হয়।
মাহফিলে মিলাদ ক্বিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাসানুল করিম মুনীরি।


আপনার মতামত লিখুন