বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৩ সন্ধ্যা
বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে আহমদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শ্রীপুর শাহ আলম ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে। আহমদ ওই এলাকার মো. সোলামানের ছেলে।নিহতের চাচাতো ভাই মো. ইউনুছ জানান, বাড়ীর পাশে খেলতে গিয়ে ডোবায় পড়ে গিয়েছিলো আহমদ। তাকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, হাসপাতালে শিশুটিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Feb2
Feb2