হাটহাজারীতে আল্লামা ফরহাদাবাদী স্কলারশীপ সম্পন্ন
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফী সৈয়দ আজিজুল জক ফরহাদাবাদীর পৃষ্ঠপোষকতায় আল্লামা ফরহাদাবাদী স্কলারশীপ ২০২১ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটায় আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আল্লামা ফরহাদাবাদী স্কলারশীপ ১ম বারের মত অনলাইনে অনুষ্ঠিত হয়। স্কলারশীপে চট্টগ্রাম জেলা ও শহরের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। আল্লামা শাহছুফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক) প্রতিষ্ঠিত ফরহাদাবাদ দরবার শরীফে ১ম বারের মত এরূপ একটি স্কলারশীপ কার্যক্রম সম্পন্ন করার জন্য স্কলারশীপ বাস্তবায়ন কমিটি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের পৃষ্ঠপোষক ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহছুফী সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী স্কলারশীপ বাস্তবায়ন কমিটি ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন


আপনার মতামত লিখুন