ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ২০ হাজার স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১:৪৮ রাত
ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ২০ হাজার স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে

ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ২০ হাজার স্মার্ট কার্ড বিতরণ করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বৃহস্পতিবার ৬নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী, ইউপি সদস্য মো. সফিউল আলম, ইউপি সদস্য সনজয় কুমার ত্রিপুরা, মাস্টার অলি উল্লাহ প্রমুখ।

হারুয়ালছড়ি ইউনিয়নে ১২শ কার্ড বিতরণের পর
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন,
নিবৃত্ত পল্লীর সাধারণ মানুষের হাতে স্মর্ট কার্ড পৌছে যাওয়া মানে দেশ ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের সেবা প্রাপ্তির বিষয়টি আরো সুনিশ্চিত হলো।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এনআইডি এবং স্মার্ট কার্ডকে সরকার জ্বরুরী সেবা হিসেবে অন্তর্ভূক্ত করেছে। তাই আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষের হাতে এই সেবা পৌছাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। একেকদিন একেক ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করছি। ক্রমান্বয়ে সকলেই স্মার্ট কার্ড পাবেন।

 

 

Feb2
Feb2