নারায়ণহাটে চেয়ারম্যান প্রার্থী জাফর মাহমুদের প্রচারণা শুরু
ফটিকছড়িতে বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে পাড়ায়-মহল্লা এবং হাট-বাজারে তাদের ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশনের সিডিউল অনুযায়ী উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার দুপুরে নারায়ণহাট ইউনিয়নের স্থানীয় চাঁনপুর গ্রামের ধলিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মাহমুদ প্রচারণার শুরু করেছেন। পরে সুন্দরপুর গ্রামে এবং নারায়ণহাট বাজারে তিনি ব্যস্থ সময় কাটান। এতে তাঁর বিপুল পরিমাণ কর্মী ও সমর্থক অংশ নেন।
এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জেলা জাসদের এ তুখোড় নেতা আবু জাফর মাহমুদ বলেন, ‘নারায়ণহাট ইউনিয়নের উন্নয়নধারা অব্যাহত রাখতে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছি। নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।’তিনি বলেন, ইতিপূর্বের জনপ্রতিনিধিরা পুরো ইউনিয়নকে অপকর্মের মাধ্যমে এক প্রকার জিম্মি করে রেখেছিল লোকজনকে। এসব অপকর্ম থেকে পরিত্রাণ পেতে এলাকার মানুষের ভালবাসা নিয়ে আমি প্রার্থী হবো। এলাকার সব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম আরমান, খোরশেদুল আলম, ইউসুফ সর্দার, আবুল হোসেন, নুরুল আলম আজাদ, সোলেমান কমান্ডার, রুহুল আলম সর্দার, শামশু মেম্বার, আবুল মাঝি, মোস্তফা সওদাগর, মো. মাসুদ, টুনু সর্দার, আবদুল হালিম ও আবু বক্কর প্রমুখ।



আপনার মতামত লিখুন