সীতাকুণ্ডের সোনাইছড়িতে ভেন্ডার ফারুকের বিরুদ্ধে ভূমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:৫৭ বিকাল
সীতাকুণ্ডের সোনাইছড়িতে ভেন্ডার ফারুকের বিরুদ্ধে ভূমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ

সীতাকুণ্ডে গ্যাস লাইনের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে ইমাম হােসেন প্রকাশ ফারুক নামে এক ভেন্ডারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন উপজেলার ৮নং সােনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভুক্তভোগীরা। শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের সন্মেলন কক্ষে উক্ত সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে পাঠ করেন উক্ত এলাকার মৃত ইসমাঈল হোসেন এর পুত্র মোঃ শাহাবুদ্দিন।

তিনি বলেন, সােনাইছড়ি এলাকার ইমাম হােসেন প্রকাশ ফারুক ভেন্ডার জালিয়াতি ও ভুয়া দলিল সৃজন করে সরকার কৃর্তক গ্যাস লাইনের জন্যে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করে। এতে ১০টি পরিবার এল এ শাখা কর্তৃক ভুমি অধিগ্রহণের (গ্যাস লাইনের) টাকা হতে বঞ্চিত হয়েছে। এর প্রতিবাদ করলে ভুক্তভোগী পরিবারকে উল্টো মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়।গত ২৪ জুন ২০১৯ তারিখ চট্টগ্রাম এল এ শাখা হতে ঠান্ডা মিয়া, শরিয়ত উল্লা ও ইউনুছ মিয়ার নামে মধ্য সােনাইছড়ি মৌজার ৭২৯ নং খতিয়ানের ৩৮৪ দাগ নং এর মােট ০৪২৫ একর ভূমি অধিগ্রহনের মােট পয়ত্রিশ লক্ষ পনের হাজার দুই শত টাকা গ্রহণ করার জন্য একটি নােটিশ প্রদান করে। পরে নােটিশটি যথা সময়ে ভুক্তভোগী পরিবারের হাতে পৌঁছানোর আগেই প্রতারক ফারুক ভেন্ডার ১১ জুলাই ২০১৯ তারিখ ঠান্ডা মিয়ার দুই পুত্র আবুল কালাম ও আবুল বশরের কাছ থেকে পাওয়ার অব এ্যাটনি নিয়ে নেয়। যার দ্বারা পরবর্তীতে আনুমানিক ২০২০ সালের কোন এক সময়ে প্রতারক ফারুক কাউকে না জানিয়ে উক্ত ভূমি অধিগ্রহনের সমস্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করে ফেলে।পরবর্তিতে উক্ত ঘটনা জানাজানি হলে সংশিষ্ট স্থানে যােগাযােগ করা হলে জানতে পারে ১২ ফেব্রুয়ারী ২০২০ সালে একটি ভুয়া দলিল সৃষ্টি করে। পরে উক্ত ব্যক্তির বিরুদ্ধ যথাস্থানে একটি আপত্তি দেয়া হয়।যার শুনানি প্রক্রিয়াধীন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, সেলিম, আজাদ, মহিউদ্দীন, মোঃ নবী, মহরম আলী প্রমুখ।

Feb2
Feb2