করোনায় মারা গেলেন প্রধান শিক্ষিকা ফেরদৌসী আরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৯ বিকাল
করোনায় মারা গেলেন প্রধান শিক্ষিকা ফেরদৌসী আরা

কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হাটহাজারী উপজেলাধীন ছিপাতলী ইউনিয়নস্থ আলী মুহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফোরদৌসী আরা (৫৫)। গতকাল বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম নগরের জেনারেল হাসপাতালে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদে এশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় স্টাফ কবরস্থানে দাফন করা হয়। সত্যতা নিশ্চিত করে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জিয়া হায়দার বলেন, মারা যাওয়া প্রধান শিক্ষিকা দীর্ঘ ১৬ বছর যাবৎ ঐ স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন।

বুধবার তীব্র জ্বর ও শ্বাসকস্ট নিয়ে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় এবং রাতেই করোনার পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। অবস্থা আরো খারাপ হলে শুক্রবার আইসিইউতে নেয়া হয়। শেষে রোববার তিনি মারা যান। তার মৃত্যুতে সভাপতিসহ পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সর্বোস্তরের জনসাধারণ গভীর শোক প্রকাশ করেন।

Feb2
Feb2