সীতাকুণ্ডে কবির ষ্টিল শিপ ইয়ার্ডে উইশ মেশিন অপারেটর নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৬:০২ সন্ধ্যা
সীতাকুণ্ডে কবির ষ্টিল শিপ ইয়ার্ডে উইশ মেশিন অপারেটর নিহত

সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা কারখানায় কাজ করার সময় মোঃ তছলিম উদ্দিন (৪০) নামের মেশিন অপারেটর নিহত হয়েছে। বুধবার দুপুর একটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটস্থ খাঁজা কবির ষ্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তসলিম উদ্দিন ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝির বাড়ির আলম ড্রাইভার এর পুত্র।

জানা গেছে, উইশ মেশিনে কাজ করার সময় একটি লোহার শিট তার শরীরে পড়লে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

Feb2
Feb2