ফটিকছড়িতে ভূঁয়া এনএসআই’র ডেপুটি মেজর আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১২:৪৩ দুপুর
ফটিকছড়িতে ভূঁয়া এনএসআই’র ডেপুটি মেজর আটক

ফটিকছড়িতে এক ভূঁয়া এনএসআই’র ডেপুটি মেজরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম অমল কান্তি দাশ বনিক (৪৯)।তিনি কুমিল্লার জেলার কুমিল্লা থানার ঠাকুরপাড়া এলাকার মৃত নরেন্দ্র চন্দ্রদাশ বণিকের পুত্র।

এ বিষয়ে ভূজপুর থানার উপ পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তি বাগান বাজার ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিজেকে এসএসআই’র ডেপুটি মেজর ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নমিতা হালদারের বিশেষ কর্তকর্তা পরিচয়ে চেয়ারম্যানের খোঁজ করে এবং তাঁর বাড়িতে রাত্রিযাপন করতে চায়। একইভাবে শুক্রবার সকালেও বাগান বাজার ইউনিয়ন পরিষদে গিয়ে ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয় মেম্বার ওই ব্যক্তিকে আটক রাখে। চেয়ারম্যান রুস্তম আলী পুলিশকে এমন অভিযোগ জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা আসহাব উদ্দিন বলেন, এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে অমল নামক ব্যক্তিকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নাম ভাঙ্গীয়ে প্রতারণার মামলা হচ্ছে।

 

Feb2
Feb2