আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টার চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৮:৫৩ রাত
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টার চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশন সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি এবং চুয়েটের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. চৌধুরী এম. সাইফুল ইসলাম মতবিনিময় করেছেন। ৫ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চুয়েট অফিসার্স এসোসিয়েশন সভাপতি আমিন মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি-১ প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। এ সময় অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে কর্মকর্তাদের বিভিন্ন অধিকার আদায়ে চুয়েট অফিসার্স এসোসিয়েশন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Feb2
Feb2