মোমবাতির আগুণে মাঁথা গোঁজার ঠাঁই হারিয়ে চোখেমুখে অন্ধকার দেখছেন রাউজানে হত দরিদ্র কানন শীল
চট্টগ্রামের রাউজানে পূজার জন্য,প্রজ্জলন করা মোমবাতির আগুণ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে কানন শীল নামের এক হত দরিদ্র মহিলার বসতঘর ভষ্মীভূত হয়েছে।বুধবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা পূর্ব শীল বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গৃহস্তের ৫ হাজার টাকাসহ আসবাবপত্র পুড়ে গেছে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কানন শীল এলাকার মৃত মাংশু শীলের স্ত্রী ।
কানন শীল বলেন, স্বামী মারা যাবার পর অনেক কষ্টে সংসার চালাই। দুই মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের সহযোগিতায় বিয়ে দিয়েছি। সম্ভল বলতে টিন সীডের এই ঘরটাই ছিল। এখন সেটাও পুড়ে গেছে। এখন কোথায় যাবো, কি করবো জানি না।স্থানীয়রা জানান, দরিদ্র কানন শীলের ঘরে আগুন লাগার খবর পেয়ে সবাই ছুটে আসি। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশ্ববর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভাতে নেভাতে সবকিছু পুড়ে যাই।এ প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে
ছুটে যাই। তবে বাড়ির ভেতরের রাস্তা খুব সরু হওয়ায়গাড়ি প্রবেশ করানো যাচ্ছিল না। পরে ছোট গাড়িটি নিয়ে অনেকক্ষণ চেষ্টার পর সম্পূর্ণ আগুন নেভাতে সক্ষম হই’।তিনি আরও বলেন, ‘ঘরের মালিক কানন শীল বলেছেন, সন্ধার সময়ে পূজা দেয়ার জন্যে মোমবাতি জ্বালিয়েছেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। আমরা ধারণা করছি আগুন মোমবাতি থেকে লেগেছে, কেননা ঘরের ভেতরে গাছের পাতার বস্তা ছিল’।


আপনার মতামত লিখুন