নাজিরহাটে ভূমিদস্যু চক্রের কাছে জিম্মি সাধারণ ব্যবসায়ী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ১০:৩৫ রাত
নাজিরহাটে ভূমিদস্যু চক্রের কাছে জিম্মি সাধারণ ব্যবসায়ী

প্রায় এক যুগ ধরে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে একদল ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের কাছে জিম্মি হয়ে আছে ব্যবসায়ীরা। কেউ সেখানে নতুন ব্যবসায় বা ভবন নির্মাণ করতে গেলেই মোটা অঙ্কের চাঁদার দাবী করছেন চক্রটি।
জনৈক করিম গং এই চক্রটির নেতৃত্বদেন এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিকট লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।একাধিক ভোক্তাভোগি অভিযোগ করে বলেন, কেউ মার্কেট নির্মাণ করতে গেলেই সেখানে তারা জায়গা পাবে বলে দাবী করে ঐ মার্কেটে বা জায়গার সামনে টিনশেডে রাতারাতি দোকান নির্মাণ করে বসে যায় এবং মার্কেটে যাতায়াতের জায়গা বন্ধ করে রাখেন। এভাবে একের পর এক তারা চাঁদাবাজি করেই যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সংঘবদ্ধ এই চক্রটির সাথে কতিপয় আওয়ামীলীগের নেতার ছত্রছায়া রয়েছে। এই চক্রের বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ করলেও ঐ জৈষ্ঠনেতা প্রভাব খাটানোর ফলে কাজের কাজ কিছুই হচ্ছেনা।

ভোক্তাভোগী সেভেন প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন অভিযোগ করে বলেন, তাদের প্রতিষ্ঠান ২০১০ সালে নাজিরহাট সেভেন এ এস সিটি সেন্টার নির্মাণের সময় ১০ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য হন। পরবর্তীতে রফিক সাওদাগরের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা আদায় করেন এই সন্ত্রসীরা। বারেক সাওদাগর এর মার্কেট নির্মাণের সময়ও দুই লাখ টাকা চাঁদা দিতে বাধ্য হন। গণি মার্কেট বেচা-কেনার সময় জারিয়া গ্রুপ থেকে দুই লাখ টাকা চাঁদা আদায় করে এই চক্রটি। এসব চাঁদাবাজি থেকে রক্ষা পেতে ইতোমধ্যে ফটিকছড়ি থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল, র‍্যাব, ভুমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরহাট পৌর মেয়র বরাবর অভিযোগ করা হলেও আজ পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

Feb2
Feb2