ধলই ইউনিয়ন পরিষদে শিক্ষা প্রতিষ্ঠান ও দুস্থ মহিলাদের কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১০:৫৫ সকাল
ধলই ইউনিয়ন পরিষদে শিক্ষা প্রতিষ্ঠান ও দুস্থ মহিলাদের কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর আওতায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ইউনিয়নাধীন মাধ্যমিক ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার বিতরণ করা হয়েছে।২নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন→ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।

ইউপি সদস্য মোঃ শফিউল আজমের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক।হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, ধলই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এবং ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান বলেন- ‘বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন বাস্তবায়নের সহযাত্রী হিসেবে কাজ করে চলেছি আমি।’ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলই ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ।আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া আলিম মাদরাসার সুপার মাওলানা মোঃ শহীদুল্লাহ্ ফারুকী।

Feb2
Feb2