নির্বাচনের আগেই যেন নির্বাচিত হবার এই মহোৎউৎসব
দলে দলে নেতা কর্মী সমর্থকরা নৌকা প্রতীক আর ফুলের মালা নিয়ে নৌকা প্রতীক বিজয়ীকে বরণ করছে। মুহ মুহ শ্লোগান আর করতকলিতে কম্পিত হচ্ছে পুরো ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এমন দৃশ্য দেখা গেছে ফটিকছড়ির ১৯নং সমিতিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক বিজয়ী মো. হারুন রশিদ ইমনের বরণ অনুষ্টানে।জানা গেছে, এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা হারুন রশিদ ইমন ২০১৬ সালের নির্বাচনে তৃণমুলের ভোটে নৌকা প্রতীক বিজয়ী হন এবং ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত পাঁচ বছরে তিনি এই ইউনিয়নে রাস্তা, ব্রীজ, স্কুল, ইউপি ভবন, হালদা নদীতে সিসি ব্লক ও ভেড়ী বাঁধ সহ প্রায় শত কোটি টাকার উন্নয়ন করেন।
এরই ধারাবাহিকতায় তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবার নৌকা প্রতীক বিজয়ী হোন।গণ সংবর্ধনার জবাবে, হারুন রশিদ ইমন বলেন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়ন আমার ইউনিয়নের জনগণের দৌড়গোড়ায় পৌছে দেয়া এবং তাদের সুখে দুঃখে নিজেকে উৎস্বর্গ করলাম।এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক ডা. মুহাম্মদ খান চৌধুরী, আওয়ামীলীগ নেতা খোরশেদ হোসেন মিল্লাত, আহমেদ কবির দুলাল, আলমগীর ভূইযা, সোলাইমান ভূইয়া, আইযুব মেম্বার, মুক্তিযোদ্ধা ছালে আহমেদ, ছাত্রনেতা সাইফুল ইসলাম মনজু, রাজিয়া সুলতানা প্রমুখ।



আপনার মতামত লিখুন