চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় রোধে সবুজ আন্দোলনের উদ্যেগে কর্মশালা অনুষ্ঠিত
“চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় রোধে করণীয় ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সারাদেশে বিনামূল্যে পরিবেশ বিষয়ক কর্মশালার অংশ হিসেবে সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় চট্টগ্রামের এশিয়ান এস আর হোটেলে দিনব্যাপী উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রধান প্রশিক্ষক হিসেবে জুমে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দিন।
চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার সম্পাদক তসলিমা হাসান হৃদয় ও চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শিলা’র সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের পরিচালক নিলুফার চৌধুরী রুপা, চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা ড. রেফায়েত করিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ মাহতাব হোসাইন মাজেদ, বিশিষ্ট কলামিস্ট ও পরিবেশবিদ ইকো ফ্রেন্ডসের চেয়ারম্যান উত্তম কুমার আর্চারী, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম উল্লেখ্য,পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সাংগঠনিক কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা ও উপজেলা কমিটি গঠন করছে এবং কর্মশালার আয়োজন করছে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালাতে অংশ নেওয়া ৫০ জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন