সীতাকুণ্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫ চেয়ারম্যান, দলের সিদ্ধান্ত অমান্য করে ৪ ইউপিতে ‘বিদ্রোহী’ প্রার্থী
সীতাকুণ্ড উপজেলায় অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের অনেক নেতা–কর্মী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে ‘বিদ্রোহী’ প্রার্থীর ভূমিকায় আছেন। উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৫ জন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে বিনাপ্রতিদ্ধিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ৪ ইউনিয়নে ৪জন ওয়ার্ড সদস্য এবং ৫টি ইউনিয়নে সংরক্ষিত ৫জন নারী সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত ৫ চেয়ারম্যান হচ্ছেন ১নং সৈয়দপুরে এ এইচ এম তাজুল ইসলাম নিজামী, ৩নং মুরাদপুরে এস এম রেজাউল করিম বাহার, ৭নং কুমিরায় মোরশেদ হোসেন চৌধুরী, ৮নং সোনাইছড়িতে মনির আহমেদ এবং ৯নং ভাটিয়ারী ইউনিয়নে নাজীম উদ্দিন।
বেসরকারি ভাবে নির্বাচিত ৪ সদস্য হচ্ছেন সৈয়দপুরের ৭নং ওয়ার্ডে সাইফুল ইসলাম নিজামী, বারৈয়ারঢালায় ৭নং ওয়ার্ডে রাফিউজ্জামান, সোনাইছড়ির ৭নং ওয়ার্ডের বাবলু মিয়া ও ভাটিয়ারীতে ৭নং ওয়ার্ডে মাইনুদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য সৈয়দপুরে খালেদা আকতার শিপু (১নং ওয়ার্ড), বারৈয়াঢালায় জোসনা আক্তার (১নং ওয়ার্ড) ও নারগিছ বিনতে ইসলাম (৩ ওয়ার্ড), মুরাদপুরে রেজিয়া বেগম (৩নং ওয়ার্ড), কুমিরায় মনোয়ারা বেগম (১নং ওয়ার্ড) ও ফাতেমা বেগম (৩ ওয়ার্ড) এবং সোনাইছড়িতে ফাতেমা বেগম (৩নং ওয়ার্ড)। সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫টিতেই বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়ে গেছেন আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। অন্য চারটি ইউপিতে আ’লীগ প্রার্থীদের প্রতিদ্বন্ধী নিজ দলীয় প্রার্থীরাই স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে দলের পদধারী নেতা কর্মীরাও নির্বাচন করছেন। এদিকে নির্বাচনে অনড় রয়েছেন উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর (স্বতন্ত্র), (বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন), ৪নং বাড়বকুণ্ডে বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী ছাদাকাত উল্লাহ মিয়াজীর প্রতিদ্বন্ধী জাপা প্রার্থী এজেএম বেলাল আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী আ’লীগ সমর্থক জয়নাল আবেদীন ভুঁইয়া। বাঁশবাড়িয়া বর্তমান চেয়ারম্যান নৌকা মনোনীত প্রার্থী আ’লীগ নেতা মোঃ শওকত আলী জাহাঙ্গীর ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান রাজু (স্বতন্ত্র) এছাড়া সলিমপুর ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান আ’লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আজিজ ও ইউপি সদস্য আ’লীগ নেতা গোলাম গফুর। বিষয়ে জানতে চাইলে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়া বলেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে নির্দেশনা দিয়ে বলেছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচন করলে তিনি সাথে সাথে বহিস্কৃত হবেন।


আপনার মতামত লিখুন