বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী’র সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীর সমর্থনে বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। এসময় তিনি বলেন, ছাদাকাত উল্লাহ মিয়াজী একজন রাজনীতি পরিবারের সদস্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় প্রতীক উপহার দিয়েছেন আর সেটি রক্ষা করা আপনাদের দায়িত্ব। যেখানে প্রধানমন্ত্রী নৌকা দিয়েছেন সেখানে বিরোধীতা করার কোন সুযোগ নেই। আওরঙ্গজেব সাবু’র পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ।
বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রাথী ছাদাকাত উল্লাহ মিয়াজী,উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড.ভবতোষ নাথ, পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা যুবলীগ নেতা ওসমান চৌধুরী, শিক্ষক লোকমান হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন