বোয়ালখালীতে ট্রাক ভর্তি চোলাই মদ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৩:৪৩ বিকাল
বোয়ালখালীতে ট্রাক ভর্তি চোলাই মদ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে মিনি ট্রাক ভর্তি ১হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে এ ট্রাক (চট্টমেট্রো-১১-৮২৫৯) জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল করিম (৩৫) নামের গাড়ির ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী মিনি ট্রাক জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার অতিক্রম করার সময় থামার সংকেত দিলে চালকসহ ৫জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় ট্রাক চালককে আটক করা হয়। ট্রাকটি তল্লাশী করে ১হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ৫জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত চালককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

Feb2
Feb2