সীতাকুণ্ড পৌর কাউন্সিল শামীম এর ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১০:২৫ রাত
সীতাকুণ্ড পৌর কাউন্সিল শামীম এর ইন্তেকাল

সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, সীতাকুণ্ড পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামিম (৫৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে, মা, স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শনিবার রাত ৮টার সময় নগরীর একটি বেসরকারী ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছুদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। মরহুম শামীম সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের ৯নং ওয়ার্ডের জালাল ক্যাশিয়ারের বাড়ী মরহুম জালাল আহমেদ ক্যাশিয়ারের পুত্র। তিনি পর পর তিনবার ৯নং ওয়ার্ডের নির্বাচিত পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। কাউন্সিল শামীম এর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। এদিকে তাহার মৃত্যুতে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সকল পৌর কাউন্সিল, সীতকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ সীতাকুণ্ড উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন জানান।

Feb2
Feb2