সীতাকুণ্ডের পৌর কাউন্সিল শামীম’র চির বিদায়ে হাজারো মানুষের ঢল
সীতাকুণ্ড প্রতিনিধিঃ হাজারো মানুষের অংশ গ্রহণে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগ এর সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, সীতাকুণ্ড পৌরসভার ৯নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামিম এর দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার হামিদ উল্লাহাট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, পৌরসভার কাউন্সিরবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জাতীয় পার্টির সীতাকুণ্ড উপজেলা সভাপতি দিদারুর ইসলাম, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জহুরুর আলম জহুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাউন্সিল শামীম শনিবার রাত ৮টার সময় নগরীর একটি বেসরকারী ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবত হৃদরোগে ভুগছিলেন।
মরহুম শামীম সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের ৯নং ওয়ার্ডের জালাল ক্যাশিয়ারের বাড়ী মরহুম জালাল আহমেদ ক্যাশিয়ারের পুত্র। তিনি পর পর তিনবার ৯নং ওয়ার্ডের নির্বাচিত পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
এন-কে


আপনার মতামত লিখুন