রাউজানের পশ্চিম গুজরায় নবযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রা ফাউন্ডেশন। ২৬ ডিসেম্বর রবিবার সকালে সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ।
নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমন, সাংবাদিক তৈয়ব চৌধুরী,আলিফ হাসপাতালের পরিচালক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব ইমাম হাসান, সহ সচিব রহমান,ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রিটন দে, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন ,মোঃ ইসমাইল হোসেন, জামাল উদ্দিন , সাইফুল ইসলাম রিটন,মোঃ রফিক, টনি বড়ুয়া, যুবলীগ নেতা আকবর আলী জয়,মোঃ জাকের আলম, সাংবাদিক নুরুল আলম খোকন, শাওন বড়ুয়া মুন্না, রানা দে, মোঃ দেলোয়ার, ফয়সাল মাহমুদ তৃষাদ,
মোঃ সালাউদ্দিন, মোঃ এসকান্দর, রিমন,এমদাদ, তারেক, রায়হান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, সেবা মূলক প্রতিষ্টান নবযাত্রা ফাউন্ডেশন সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।সাংবাদিক আবু মনসুর বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।


আপনার মতামত লিখুন