ফৌজদারহাটে ছোট সতিনের হাতে বড় সতিন খুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৪:১৯ বিকাল
ফৌজদারহাটে ছোট সতিনের হাতে বড় সতিন খুন

সীতাকুণ্ডের ফৌজদারহাটের সলিমপুর এলাকায় ছোট সতীনের হাতে খুন হয়েছে বড় সতীন। পারিবারিক কলহের জের ধরে বড় সতীন শাহনাজ বেগমকে জবাই করে হত্যা করা হয়।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সলিমপুরস্থ কালুশাহ মাজার সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতাল কলোনীর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত নারী (ছোট সতীন) মোছাম্মদ সুলতানাকে আটক করেছে। ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) তৌহিদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন পারিবারিক বিরোধের জের ধরে এক নারীকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং নিহত নারীর ছোট সতীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Feb2
Feb2