ফৌজদারহাট-বায়েজিদ রোড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ জানুয়ারি, ২০২২, ৯:১৩ রাত
ফৌজদারহাট-বায়েজিদ রোড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ রোড এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির(৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট বায়েজিদ সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ি ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

তার গলায় তুলশীর মালাসহ বিভিন্ন সরঞ্জাম দেখে লোকটি সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করলেও পুলিশ তার নাম পরিচয় জানতে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, সন্ধ্যায় আমরা খবর পাই যে বায়েজিদ সড়কের পাশে একটি লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশের সুরতহাল তৈরী করে মর্গে পাঠানো হয়।

Feb2
Feb2