সীতাকুণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যেগে সীতাকুণ্ড ও মিরসরাই (আংশিক ) উপজেলার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সীতাকুণ্ড ও মিরসরাই (আংশিক) থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ সীতাকুণ্ড পৌরসভা ও সীতাকুণ্ড ও মিরসরাইয়ের ১৩ টি ইউনিয়নে মেয়র ও চেয়ারম্যানদের কাছে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য কম্বল ও জনপ্রতিনিধিদের জন্য মাস্ক প্রদান করেন |
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এইচ এম তাজুল ইসলাম নিজামী, মো. রেহান উদ্দিন, রেজাউল করিম বাহার, মো সাদাকাত উল্লাহ মিঁয়াজী, শওকত আলী জাহাঙ্গীর, মোরশেদুল আলম চৌধুরী, মনির আহামদ, মো নাজিম উদ্দিন ও আলহাজ্ব সালাউদ্দিন আজিজ প্রমুখ | অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য দিলসাদ বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এলাকায় মানবিক কর্মকান্ডে ও ভূমিকা রাখছে চট্টগ্রাম জেলা পরিষদ | উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো আবদুস সালাম চট্টগ্রাম মহানগর ও ১৫ টি উপজেলায় বিতরনের জন্য ১৩ হাজার কম্বল জেলা পরিষদ সদস্যদের কাছে হস্তান্তর করেন।



আপনার মতামত লিখুন