খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড সমিতির নির্বাচন: সভাপতি আকবর, নাছির সাধারণ সম্পাদক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, ৯:৪৩ অপরাহ্ণ
সীতাকুণ্ড সমিতির নির্বাচন: সভাপতি আকবর, নাছির সাধারণ সম্পাদক

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শনিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্ধীতায় বিশিষ্ট শিল্পপতি লায়ন মীর্জা মো.আকবর চৌধুরী সভাপতি, হাজী মো. মহিউদ্দিন সিনিয়র সহসভাপতি, নাছির উদ্দিন মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সভাপতি হন নির্বাচিত হন হাজী মো. ইউসুফ শাহ, সাংবাদিক লায়ন হাসান আকবর, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস.এম তোফায়েল উদ্দিন ও রোটারিয়ান মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ ও আবেদীন আল মামুন ও সাংগঠনিক সম্পাদক- সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত, অর্থ সম্পাদক- লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, দপ্তর ও মিলনায়তন সম্পাদক- সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক- আকলিমা আকতার মুক্তা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক-লায়ন ড.শাহিদুল আলম মিন্টু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক-লায়ন এড. সরওয়ার হোসেন লাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হানা সম্পাদক- লায়ন মোঃ কামাল উদ্দীন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক-এস.এম তবরেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- মো. মনজুর মোরশেদ চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- কাজী মাসুদা খানম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- দিলরুবা আকতার, কৃষি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- ইকবাল করিম তুষান নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তফশিল অনুযায়ী সীতাকুণ্ড সমিতির কার্যনির্বাহী পরিষদের ৩১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হন। শনিবার ভোটগ্রহণ হয় শুধুমাত্র শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও ৪টি সদস্য পদে। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরিচালক অধ্যাপক তাওয়ারিক আলম সুমন। তার একমাত্র প্রতিদ্বন্ধী জিয়াউল ইসলাম শিবলু পেয়ছেন ১৭১ভোট।

৪টি সদস্য পদে আলহাজ্ব শফকত পাশা ৪৯৬ ভোট, লায়ন মো. বেলাল হোসেন ৪৯৫ ভোট, স্থপতি শহীদুল ইসলাম ৪৬৪ ভোট এবং লায়ন এস.এম আশরাফুল আলম আরজু ৪৬২ ভোট। তাদের একমাত্র নিকটতম প্রতিদ্বন্ধী জামশেদ রহমান পান ২৪৭ ভোট। নির্বাচনে ১৪৩৯ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন, সিনিয়র আইনজীবি এড. মোহাং আবুল হাসান শাহাবউদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বপালন করেন আলহজ্ব দিদারুল ইসলাম মাহমুদ ও এডভোকেট ভবতোষ নাথ। প্রিজাইডিং অফিসার হিসেবে দয়িত্ব পালন করেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী।

নির্বাচন পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি লায়ন মীর্জা মো. আকবর চৌধুরী বলেন, আগামীতে এই সংগঠন তার সদস্যদের মাঝে সম্প্রতি বজায় রাখাসহ সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজ করবে। আর চট্টগ্রাম শহরে সমিতির স্থায়ী ঠিকানা নির্মাণে ভূমিকা রাখবে।

এ সময় সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সাবেক সভাপতি মোহাম্মদ আজম, এম ই আজিজ চৌধুরী লিটন, লায়ন মো. গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…