মিরসরাইয়ে বিএসআরএম কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক আহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৫:৫৯ সন্ধ্যা
মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত রড় উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক শুরুতর আহত হয়েছেন।গুরুতর আহত ওই ৩ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- ইলেকট্রিশিয়ান মো. সোলাইমান (৪০), মো. শাহিন (২২) ও সহকারী প্রকৌশলী মো. রবিন (৪২)। এর মধ্যে সোলাইমান ও রবিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
বিএসআরএম-এর ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনা ঘটেছে। আমরা তাদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছি।’



আপনার মতামত লিখুন